ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
নোয়াখালীতে কোয়ারেন্টাইনে ৪১ প্রবাসী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ১১:০৭ পিএম আপডেট: ১৭.০৩.২০২০ ৩:৩৪ পিএম
মরণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সন্দেহে নোয়াখালীর ৯টি উপজেলায় মোট ৪১জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  এদের মধ্যে একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ও চল্লিশ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন মো মোমিনুর রহমান এ তথ্য জানান। পরে তিনি হাম রুবেলা ক্যাম্পেইন বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

সিভিল সার্জন জানান, জেলার সদর উপজেলায় দুজন, বেগমগঞ্জে ১৪জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিলে ৩জন, কবিরহাটে ৬জন, কোম্পানীগঞ্জে ২জন, সেনবাগে ৪জন, সুবর্ণচরে ১জন ও হাতিয়ায় ১জন প্রবাসীকে কোভিড-১৯ সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  এদের মধ্যে ইতালি ফেরত এক প্রবাসীর রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের একটি প্রতিনিধি দল ঢাকা নিয়েছেন।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন বলেন, জেলার ৯টি উপজেলায় ৯ লাখ ১৬ হাজার ৯৯ জন শিশুকে হাম রুবেলা টিকাদানের কথা থাকলেও কর্মসূচিগুলো আপাতত স্থগিত করা হয়েছে।

এমআরএম/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝