ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ঢামেকের আইসোলেশনে বাঞ্চারামপুরের কৃষকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৯:৪৭ এএম আপডেট: ১২.০৪.২০২০ ১:৩৯ পিএম
করোনার উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক কৃষক মারা গেছেন।

মঙ্গলবার রাতে তিনি মারা যান বলে অবজারভারকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

কিন্তু ওই কৃষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

মৃত কৃষকের বয়স ৪৫ বছর। তিনি আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ওই কৃষক অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে এবং অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর থেকে সেখানে আইসোলেশন ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। 

সিভিল সার্জন বলেন, 'মঙ্গলবার রাতে ওই কৃষক আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তবে তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল কী-না সে বিষয়ে আমার জানা নেই। রিপোর্ট আসার পরই এ বিষয়ে নিশ্চিত করা বলা যাবে।'

বুধবার রিপোর্ট আসতে পারে বলে জানান তিনি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন সারোয়ার বলেন, 'ওই কৃষকের সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।'

-ডিএইচ/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝