ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বেগমগঞ্জে জ্বরে বৃদ্ধের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৯:২৯ এএম আপডেট: ১২.০৪.২০২০ ১:৩৯ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আব্দুল মালেক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে মৃতের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, 'গত তিন দিন আগে উপজেলার ৪ নং ওয়ার্ড পূর্ব একলাশপুর গ্রামের কেনাম হাজী বাড়ির আব্দুল মালেক নামের ওই বৃদ্ধ জ্বরে আক্রান্ত হন। মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও হৃদরোগ সমস্যা ছিল তার।'

তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তারপরও স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে এলে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ছিলো কি না জানা যাবে।'

তিনি আরও বলেন, মৃতের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওই বাড়ী থেকে যেন কোন ব্যক্তি বাইরে এবং বাইরের কোন ব্যক্তি যেন ভেতরে না যেতে পারে তা নজরদারির দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিকে দেওয়া হয়েছে।

-এমআরএম/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝