ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৩:১২ পিএম আপডেট: ০৫.০৪.২০২০ ৩:০১ পিএম
সাতক্ষীরায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নারায়ণপুর গ্রামে তার মৃত্যু হয়।

মৃত হাসান আলী ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো।

ওই কলেজ শিক্ষার্থীর বাড়িতে লোকজনের যাতায়াত সীমিত করে দিয়েছে পুলিশ। 

তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত।

স্থানীয় ইউপি সদস্য ইরাদ আলী জানান, হাসান আলী সপ্তাহখানেক আগে রাতে ধানের জমিতে পানি দেয়ার সময় ভয় পায়। সেই থেকে তার জ্বর শুরু হয়। পরে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট যোগ হয়। এ নিয়ে গ্রাম্য কবিরাজের কাছে ঝাড়-ফুকও করা হয়। এছাড়া স্থানীয় গ্রাম্য চিকিৎসা কাছে চিকিৎসা নিলেও কোন উপকার হয়নি। বৃহস্পতিবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে তাকে হাসপাতালে নেয়া হয়নি। মধ্যরাতে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরিত হয়ে সে মারা যায়। 

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লোক চলাচল সীমিত রাখা হয়েছে। 

-এমজেডআর/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝