ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জয়পুরহাটে এক ব্যক্তির মৃত্যুতে করোনা আতংক, অতপর..
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৯:৩০ পিএম
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামে বুধবার রাতে লাল বাবু সরকার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে করোনাভাইরাস আতংক ছড়িয়ে পড়ে।

সিভিল সার্জনের নেতৃত্বে তদন্ত টীম পরীক্ষা শেষে বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় নিশ্চিত করে হার্টের সমস্যায় তার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের মৃত শসধর সরকারের ছেলে লালবাবু সরকার দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যা সহ নানা সমস্যায় ভূগছেন। বুধবার রাতে হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে দ্রুত পাঁচবিবির মহিপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে রশিদপুর গ্রাম জুড়ে করোনাভাইরাসের আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পরেই সিভিল সার্জন ডা: সেলিম মিঞার নেতৃত্বে চার সদস্যের একটি মেডিক্যাল টীম বৃহষ্পতিবার সকালে পরিক্ষা করে জানায় করোনাভাইরাস নয় হার্টের সমস্যায় তার মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র জানায়, বৃহষ্পতিবার সকাল পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২৫ জন জন প্রবাসী। যা গত ২৪ ঘন্টায় নতুন যোগ হয়েছে ৯ জন। হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত ২১৭ জনকে মুক্ত ঘোষনা করা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকায় মেয়াদ পূর্ন হওয়ায় গত ২৪ ঘন্টায় ৩৪ জনকে মুক্ত ঘোষনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে মোট মুক্ত ঘোষনা করা হলো ২১৭ জনকে।  

জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২০ জন, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২ জন ও গোপীনাথপুরে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজির আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৩ জন।  

জেলার কর্মহীন দিনমজুরদের জন্য সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ৩শ’ মেট্রিক টন চাল ও ৯ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের সহযোগিতায় দরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত ভাবে চলছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এতে ৩০ হাজার কর্মহীন পরিবার সরকারের ওই খাদ্য সহায়তা পাচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন। জেলা শহর সহ প্রত্যন্ত অঞ্চলের হাট বাজার ও লোকালয় গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা, লোক সমাগম এড়িয়ে চলার জন্য সাধারন মানুষকে সচেতন করতে হ্যন্ড মাইকে প্রচারনা সহ নানা কাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছেন সেনা সদস্যরা।  

এসআইএস/এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝