ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৯:২৩ পিএম আপডেট: ০৭.০৪.২০২০ ৯:২৮ এএম
সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও বমি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জিহাদুল ইসলাম জিহাদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

জিহাদ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া জিহাদুল ইসলাম জিহাদ পেশায় পোশাককর্মী।

গত পহেলা এপ্রিল তিনি ঢাকা থেকে বাড়ীতে ফিরেছেন সে। তখন থেকেই তার হাঁচি-কাশির উপসর্গ ছিল। ধীরে ধীরে গলা ব্যথা ও ডায়রিয়া হয়। সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে তাকে দুপুরে অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরো বলেন, মৃত জিহাদুল ইসলাম জিহাদের জ্বর, সর্দি, কাশি সহ নানা সমস্যা থাকলেও তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়নি।

এদিকে এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান।
 
সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলামও বাড়িটি লকডাউন করা হয়েছে জানিয়ে বলেন, মৃত জিহাদুল ইসলাম জিহাদ জ্বর-সর্দিতে আক্রান্ত হলেও প্রথমদিকে তাকে হাসপাতালে ভর্তি করেননি পরিবারের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। খবর পেয়ে তার বাড়িতে মেডিক্যাল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা মঙ্গলবার (৭ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে ওই ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কি-না তা জানা যাবে।

এবি/এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝