ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জ্বর-সর্দিতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ২:৫১ পিএম আপডেট: ০৭.০৪.২০২০ ১:২৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ'য়ে জ্বর, সর্দিতে অসুস্থ হয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। 

এদিকে, ওই ব্যক্তির মৃত্যুর পর করোনা আতঙ্কে সবাই দূরে দূরে রয়েছেন।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ জ্বর-স‌র্দি নিয়েই কাচঁপুর ইউনিয়নের সেনপাড়া মসজিদে নামাজ আদায় করতেন। এলাকাবাসী তাকে ওই অবস্থায় মসজিদে আসতে বাঁধা দেয়। রোববার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর বিভিন্ন স্থানে পরিবারের লোকজন ফোন করলেও কেউ কাছে যাচ্ছে না।

কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, ওই ব্যক্তির মৃত্যুর আগে সর্দি, কাশি ছিল বলে শুনেছি। লোকজন পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ওই ব্যক্তি ৫ বছর ধরে নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তাই ওই এলাকা লকডাউনের প্রয়োজন নেই।

-এইচএমআর/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝