ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
নেত্রকোনায় করোনার লক্ষণ নিয়ে দিনমজুরের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৮:৩১ পিএম আপডেট: ০৭.০৪.২০২০ ১:২৮ পিএম
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বড়হাটি গ্রামে শনিবার ভোরে করোনার লক্ষণ সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নৃপেন্দ্র দাস (৫৫) নামক এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাজিব ভূঁইয়া জানান, সকাল ১০টার দিকে স্থানীয় লোক মারফত খবর পেয়ে শ্বশ্মানঘাটে গিয়ে মৃতের শরীর হতে নমুনা সংগ্রহ করেছি।  এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলার ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ মাশরুর সিয়ামের সাথে যোগাযোগ করলে তিনি দিন মজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের স্বজনদের সূত্রে জানতে পারলাম নৃপেন্দ্র ঢাকায় স্ত্রী সন্তান নিয়ে কাজ করতেন। গত ২০/২১ দিন পূর্বে বড়হাটি গ্রামের ভাতিজা সঞ্জিত দাসের বাড়িতে তিনি একা এসেছেন। স্বজনদের দাবী, তিনি শ্বাস কষ্টের রোগী ছিলেন।  

গত কয়েকদিন যাবৎ তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভোগছিলেন।  শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে আমরা মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রেখেছি। দূর্গম এলাকা হওয়ায় এই নমুনা আমরা রবিবার সকালে নেত্রকোনা সিভিল সার্জন অফিসে পাঠাবো। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। 

নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান বলেন, নমুনা পরীক্ষার পর বুঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না? 

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, মৃতের শরীর থেকে নেয়া নমুনা ময়মনসিংহ করোনা ভাইরাস সনাক্তকরণ ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার পর বলা যাবে তিনি করোনায় না কি অন্য কোন রোগে মারা গেছেন। রেজাল্ট আসা না পর্যন্ত আমি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি, সঞ্জিত দাসের বাড়ীর লোকজন যেন ঘর থেকে বের না হয় সে দিকে বিশেষ খেয়াল রাখতে। 

এসআইএফ/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝