ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
রামগতিতে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, ৩ বাড়ি লকডাউন
✎ সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৪:৫৩ পিএম আপডেট: ১২.০৪.২০২০ ১:৩৯ পিএম
লক্ষ্মীপুরের রামগতিতে করোনার উপসর্গ নিয়ে মো. রফিক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চর বাদাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরসীতা এলাকার নিজ বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনার পর দুপুরে মৃত ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ির ১৬ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

চর বাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম জানান, দীর্ঘদিন ধরে মো. রফিক ক্যান্সার ও কিডনী সমস্যায় ভুগছিলেন।

করোনার উপসর্গ নিয়ে এ মৃত্যুর খবরে স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন কি-না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার বলেন, 'ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না তা নিশ্চিত হতে মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। আশা করছি ২-৩ দিনের মধ্যে ফলাফল চলে আসবে। তখন বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।'

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন বলেন, 'এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ির ১৬ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। ওইসব বাড়ির লোকজন অন্য কোথাও যেতে পারবেন না। আবার অন্য কোন লোক ওইসব বাড়িতে প্রবেশ করতে পারবেন না।'

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝