ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ১১:০৯ এএম আপডেট: ১২.০৪.২০২০ ১:৪১ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে জ্বর, শ্বাসকষ্ট ও খিঁচুনিতে মারা যাওয়া দুই শিশুর কেউই করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) তাদের নমুনা পরীক্ষা করে এ তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।

তিনি বলেন, 'গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ এলাকায় খিঁচুনি ও শ্বাসকষ্টে হাবীব নামে এবং শনিবার সকালে চরমার্টিন এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে ইমন নামে দুই শিশুর মৃত্যু হয়। করোনা ভাইরাসের উপসর্গ (জ্বর, শ্বাসকষ্ট ও খিঁচুনি) থাকায় শিশু দু’টি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কি-না তা নিশ্চিত হতে তাদের মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিআইটিআইডি পাঠানো হয়।'

আবু তাহের বলেন, 'নমুনার পরীক্ষার পর সোমবার রাতে ইমনের ফলাফল নেগেটিভ এসেছে বলে বিআইটিআইডি জানায়। বুধবার রাতে সেখান থেকে হাবীবের নমুনার পরীক্ষার ফলাফলও প্রেরণ করা হয়। ওই ফলাফলও নেগেটিভ আসে। এ কারণে তাদের বাড়ির লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।'

-বিএইচজে/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝