ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে কৃষকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৬:৩৩ পিএম
করোনাভাইরাসের জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত নন চিকিৎসকরা। তবে বিষয়টি নিশ্চিত হতে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃত ব্যক্তির নাম, সোলাইমান কাজি (৫৮)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামে। তার বাবার নাম মৃত জবুলাল কাজি। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সোলাইমান কাজি মারা যান। এর আগে বুধবার রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তিন দিনের জ্বর-সর্দি ও শ্বাস কষ্ট নিয়ে সোলাইমান রামেক হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় সোলাইমান কাজিকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছিল। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো বলেন, জোরালো না হলেও যেহেতু করোনাভাইরাসের কিছু উপসর্গ তার মধ্যে ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রামেকের ল্যাবে পরীক্ষা চলছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। তবে সাম্প্রতিক সময়ে সোলাইমান অন্য কোনো জেলায় যাননি।

আরএইচএফ/এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝