ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
✎ সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ১১:৩১ এএম আপডেট: ১২.০৪.২০২০ ১:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জ্বর, সর্দি, কাশি নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রানীখার গ্রামে তার মৃত্যু হয়।

মৃত শিপনা আক্তার (৩০) ওই গ্রামের বাসিন্দা হামদু মিয়ার স্ত্রী। তিনি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। এক সপ্তাহ আগে নিজ গ্রামের বাড়িতে আসেন শিপনা।

ওই নারীর মৃত্যুর খবর পেয়ে করোনা সন্দেহে সকালে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, 'নারায়ণগঞ্জ থেকে এক সপ্তাহ আগে ওই গার্মেন্টস কর্মী গ্রামের বাড়িতে চলে আসেন। বুধবার দিবাগত রাত ৩টায় তার মৃত্যু হয়। তার শরীরে করোনার উপসর্গ ছিল না বলে জানান পরিবারের সদস্যরা।'

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মো. ফারুক মিয়া জানান, ওই নারীর সর্দি-কাশি ও জ্বর ছিল। পরিবারের লোকজন তা গোপন রেখেছেন। নারীর মৃত্যুতে গ্রামবাসীর মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেছে।'

তিনি বলেন, 'যে নিয়মে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, ওই নারীর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। গ্রামবাসীরা ওই বাড়ি লকডাউন করে দিয়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝