Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনা কেড়ে নিলো ৩১২৫ প্রাণ

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ১০:৫২ এএম   (ভিজিট : ৪৮৬)
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১২৫ জনে। আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৯২৫ জন। যেখানে চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯৪৩ জনের।

অপরদিকে, চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে।

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৪ হাজার ৮১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৯ জন। ইরানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০১ এবং মারা গেছে ৬৬ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৬ এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।

জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭০৫ জন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬ জন। জাপানে করোনা ভাইরাসে আক্রান্ত ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

অপরদিকে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯১ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫০, স্পেনে ১১৯, সিঙ্গাপুরে ১০৮, কুয়েতে ৫৬, বাহরাইনে ৪৭, যুক্তরাজ্যে ৪০, মালয়েশিয়ায় ২৯, কানাডায় ২৭, সুইজারল্যান্ডে ২৪, ইরাকে ২১, আরব আমিরাতে ২১, নরওয়েতে ১৯, নেদারল্যান্ডে ১৮, ভিয়েতনামে ১৬, সুইডেনে ১৫ এবং অস্ট্রিয়ায় ১৪ জন।

হংকংয়ে ১০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ জন, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের, থাইল্যান্ডে আক্রান্ত ৪৩ এবং মৃত্যু ১, তাইওয়ানে ৪১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ জন, অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ এবং মৃত্যু ১।

এদিকে, ম্যাকাউতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, ইসরায়েলে ১০, লেবাননে ১০, বেলজিয়ামে ৮, ক্রোয়েশিয়ায় ৮, গ্রিসে ৭, ইকুয়েডরে ৬, ফিনল্যান্ডে ৬, ভারতে ৬, ওমানে ৬, রাশিয়ায় ৬, আলজেরিয়ায় ৫, মেক্সিকোতে ৫, পাকিস্তানে ৫, ডেনমার্কে ৪।

ফিলিপাইনে ৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ জনের। অপরদিকে আজারবাইজানে আক্রান্তের সংখ্যা ৩, চেক প্রজাতন্ত্রে ৩, জর্জিয়ায় ৩, আইসল্যান্ডে ৩, কাতারে ৩, রোমানিয়ায় ৩, বেলারুসে ২, ব্রাজিলে ২, মিসরে ২, ইন্দোনেশিয়ায় ২, পর্তুগালে ২, আফগানিস্তানে ১, আন্দোরায় ১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এছাড়া আর্মেনিয়ায় ১, কম্বোডিয়ায় ১, ডোমিনিকান রিপাবলিকে ১, এস্তোনিয়ায় ১, আয়ারল্যান্ডে ১, জর্ডানে ১, লিথুয়ানিয়ায় ১, লুক্সেমবার্গে ১, মোনাকোতে ১, মরক্কোতে ১, নেপালে ১, নিউজিল্যান্ডে ১, নাইজেরিয়ায় ১, উত্তর মেসিডোনিয়ায় ১, সান মারিনোতে ১, সৌদি আরবে ১, সেনেগালে ১, শ্রীলঙ্কায় ১ এবং তিউনিসিয়ায় ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   চীন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close