Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

তিন হাজার পেরোলো করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২০, ১১:০০ এএম   (ভিজিট : ৫৪১)
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯শ ১২ জনে। আর বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার।

সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে মারা যাওয়া ৪২ জনই হুবেই প্রদেশের। একইসঙ্গে নতুন আক্রান্ত হয়েছেন দুইশ দু'জন। যা জানুয়ারির পর এ পর্যন্ত একদিনে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে কম।

করোনা ভাইরাসে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে। দেশটি শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে। মারা যাওয়ার সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি, সেখানে মৃত্যু হয়েছে ৩৪ জনের। ২০ জন মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে, হংকং ও ফ্রান্সে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

এছাড়া, ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডে একজন করে মারা গেছেন কোভিড-১৯ রোগে।

এদিকে, করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে নিউইয়র্ক। আক্রান্ত ব্যক্তি ৩০ বছয় বয়সী এক নারী। তিনি ম্যানহাটনের বাসিন্দা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরেকটি রাজ্য প্রাণঘাতী ভাইরাসের কবলে পড়লো।

অন্যদিকে, কোভিড-১৯ রোগে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। মৃত ব্যক্তির বয়স ৭০ বছর।

-এমএ




সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   চীন   ফিলিপাইন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close