ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আবরার হত্যা মামলায় মাজেদুল ৫ দিনের রিমান্ডে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ৫:১৯ পিএম আপডেট: ১৩.১০.২০১৯ ২:৫৬ পিএম
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ অক্টোবর) বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে মাজেদুল ইসলামকে ঢাকা মহানগর মুখ্য হাকিম নিভানা খায়ের জেসির আদালতে তোলা হয়। শুনানি শেষে মাজেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে আবরার হত্যার অপর আসামি অনীক সরকার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ঢাকা মহানগর মুখ্য হাকিম আতিকুল ইসলামের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানা গেছে। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল শুক্রবার মাজেদুল ইসলামকে সিলেটের শাহ কিরন এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। মাজেদুল আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। আর অনীক সরকার গ্রেফতার  হন গত ৭ অক্টোবর। তার সঙ্গে বুয়েট ছাত্রলীগের আরো আট নেতা গ্রেফতার হন।

গত (৬ অক্টোবর) রোববার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে আবরারকে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয়। ওইদিন রাত ৩টার দিকে শেরে বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির করিডোর থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এইচএস


দাবি মানার পরও আন্দোলন কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
আবরার হত্যার আসামি শামীম বিল্লাহ গ্রেফতার



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝