ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
‘আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি’
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ১০:০৫ পিএম আপডেট: ১২.১০.২০১৯ ৮:১৪ পিএম
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম


‘পিতৃতুল্য হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি’ এমনভাবে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। এসময় আবরার ফাহাদ হত্যার পর কিছু কিছু ক্ষেত্রে নিজের ঘাটতি ছিল বলে জানিয়েছেন উপাচার্য।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠককালে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।

উপাচার্য বলেন, ‘আবরার ফাহাদ খুনের পর কিছু কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমার ঘাটতি ছিল। পিতৃতুল্য হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি।’

এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে উপাচার্য অডিটোরিয়ামে প্রবেশ করেন। তিনি ও ডিএসডব্লিউ পরিচালকসহ সাতজন মঞ্চে ছিলেন। শিক্ষক সমিতির সভাপতি ও বিভিন্ন অনুষদের ডিনরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠক শুরুর আগে আবরার ফাহাদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শুক্রবার বিকেল ৫টা ২২ মিনিটে উপাচার্য অডিটোরিয়ামে প্রবেশ করেন। তিনি ও ডিএসডব্লিউ পরিচালকসহ সাতজন মঞ্চে বসেছেন। শিক্ষক সমিতির সভাপতি ও বিভিন্ন অনুষদের ডিনরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার দুপুর ৩টা থেকে সারিবদ্ধ হয়ে পলাশীর মূল ফটকের ছোট গেট দিয়ে নিজেদের আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

কয়েকজন সিনিয়র শিক্ষার্থী মূল ফটক বন্ধ করে ফটকের ছোট গেটের সামনে দাঁড়িয়ে প্রবেশকারী শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে দেখে ভেতরে প্রবেশ করার সুযোগ দেন।

এদিকে আবরার হত্যাকাণ্ডের বিচার দাবিসহ ১০ দফা দাবিতে আন্দোলনে আজো উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- খুনিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে ১১ অক্টোবরের মধ্যে আজীবন বহিষ্কার, আবরার হত্যা মামলার সব খরচ এবং ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে বহন, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীন স্বল্পতম সময়ে নিষ্পত্তি, অবিলম্বে চার্জশিটের কপিসহ অফিসিয়াল নোটিশ প্রদান এবং বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা।

এইচএস
আবরার হত্যার আসামি শামীম বিল্লাহ গ্রেফতার


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝