ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
এখানে খালেদা জিয়া কিভাবে বাঁচবে : সেলিমা ইসলাম
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৬:০৩ পিএম আপডেট: ১৮.১২.২০১৯ ২:১১ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে উচ্চ আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন তিনি।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ৩টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের সদস্যরা। 

তাদের মধ্যে ছিলেন, বেগম খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার। হাসপাতালের বাইরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন,‘বেগম খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। এখন তার পেটের ব্যাথা। সে হাঁটাচলা করতে পারছে না। ঠিকমত খেতে পারছে না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কিভাবে সে বাঁচবে?’

তিনি আরো বলেন, ‘তার ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না। ডায়াবেটিসের সুগার ১২-এর নিচে কখনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৪ আছে।’

প্যারোলে মুক্তির ব্যাপারে কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো কথা হয়নি। তারা খালেদ জিয়াকে তো জামিন দিল না। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারতো। জামিন মানে তো মুক্তি না। খালেদা জিয়া নিজেও জামিন না হওয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন।

গত ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।

এর আগে সর্বশেষ গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে সাক্ষাৎ করেন স্বজনরা।

এইচএস


Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝