ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
আমি খুশি : সাঈদ খোকন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৩:২২ পিএম আপডেট: ৩০.১২.২০১৯ ৫:০২ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, 'আমার নেত্রী ভালো মনে করে আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমি মেনে নিয়েছি। এই সিদ্ধান্তে আমি খুশি।'

সোমবার রাজধানীর নগর ভবনে বিকেল সোয়া ৩টার দিকে ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, 'আমার বাবা হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। বাবার অবর্তমানে আমার অভিভাবক আমার নেত্রী। আমার জন্য যে ভালো সেই সিদ্ধান্তই নিয়েছেন। আলহামদুলিল্লাহ্‌ আমি খুশি।'

তিনি বলেন, 'আমার নেত্রী আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমি খুশি মনে হাসি মনে মেনে নিয়েছি।'

ডিএসসিসি মেয়র বলেন, 'আমি অত্যন্ত খুশি হয়েছি যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আমি ব্যক্তিগত ভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের জন্য বড় অর্জন, বড় পাওয়া। আমরা একসঙ্গে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারব এ প্রত্যাশা ও বিশ্বাস আছে।'

ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আলোচনা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

ডিএসসিসি মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম। ফলে ডিএসসিসির নির্বাচনে মেয়র পদ থেকে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে আতিকুল ইসলামের নাম আবারও ঘোষণা করা হয়। 

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement