ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে
নুরদের ওপর হামলা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ৬:৩২ পিএম আপডেট: ২৬.১২.২০১৯ ১১:৪৩ এএম
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, এই হামলার বিষয়ে তদন্ত চলছে। ভিপি নুরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মারমুখী অবস্থায় দেখা যাওয়া আর মারামারিতে অংশ নেওয়া দুটো এক বিষয় নয়।

বড়দিন উপলক্ষে নাশকতার সম্ভাবনা নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বড়দিন উদ্‌যাপনে নিরাপত্তা ঝুঁকি নেই। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা তৈরি হয়নি। খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ও সন্তোষজনক। নিরাপত্তা ব্যবস্থায় খ্রিষ্টীয় ধর্মীয় গুরু ও পুণ্যার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

হলি স্পিরিট ক্যাথলিক চার্চের পরিচালক ফাদার প্যাট্রিক শিমল গোমেজ বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অনেক নিরাপত্তা দিচ্ছেন। আমরা নিরাপত্তার সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি।’

ডিএমপি কমিশনারের গির্জা পরিদর্শনের সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝