ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
পদ্মা সেতুর ৩ কিলোমিটার দৃশ্যমান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১:৫৯ পিএম আপডেট: ৩১.১২.২০১৯ ৬:১৩ পিএম
দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ কিলোমিটার অবকাঠামো। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর ২০তম স্প্যান বসানো হয়েছে।

এর আগে চলতি মাসের ১১ ও ১৮ তারিখে বসানো হয় দুটি স্প্যান। এ নিয়ে এ মাসে পদ্মা সেতুতে ৩টি স্প্যান বসানো হলো।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ২০তম স্প্যানটি ৩ হাজার ৬শ টন ধারণ ক্ষমতার 'তিয়ান-ই' ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে পিলারের কাছে নেয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সেতুর মাওয়া প্রান্তে ১৮ ও ১৯ নম্বর পিলারের কাছে ২০তম স্প্যানটি নিয়ে প্রস্তুত রাখা হয়। বেলা সাড়ে ১২টার দিকে স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ হয়।

তিনি বলেন, পদ্মা সেতুর প্রতিটি স্প্যান ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের। মোট ৪১টি স্প্যানের মধ্যে ২০টি বসানোর মধ্য দিয়ে এবার স্পর্শ করা হয় প্রায় অর্ধেক সেতু দৃশ্যমান করার মাইলফলক। প্রাথমিকভাবে ২৯ ডিসেম্বর এ স্প্যানটি বসানোর পরিকল্পনা করা হলেও হঠাৎ শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে নদীতে নৌযান চলাচল ব্যাহত হয়। ফলে দুই দিন পিছিয়ে যায় স্প্যান বসানোর কাজ। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৬টির নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে।

-এমএইচএস/এমএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement