ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
পদ্মা সেতুতে ‘৩বি স্প্যান’ বসানো ফের পেছাল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০১৯, ৩:১২ পিএম আপডেট: ২৫.০৫.২০১৯ ৪:৩৫ পিএম
নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর ‘৩বি স্প্যান’ (সুপার স্ট্রাকচার) বসানো আবার পেছাল। 

শুক্রবার ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর ‘স্প্যান ৩বি’ বসানোর কার্যক্রম শুরু হয়। কিন্তু, স্প্যানটি  শনিবার সকালে বসানো হবে বলে সেতু প্রকল্পের একাধিক প্রকৌশলী নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, “নদীতে প্রচণ্ড স্রোত থাকায় মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে পিলারের উদ্দেশে স্প্যান দেরিতে রওনা দেয়। ফলশ্রুতিতে আজ আর স্প্যান বসানোর যথেষ্ঠ সময় নেই। কারন, স্প্যানের পজিশনিং ঠিক করতে যদি পর্যাপ্ত আলো না পাওয়া যায় তাহলে স্প্যান বসানো যাবে না। তাই শনিবার সকালে স্প্যান বসানো হবে।"

এদিকে, সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) ও প্রকল্প ব্যবস্হাপক দেওয়ান আব্দুল কাদের জানান, "পিলারে লিফটিং হ্যাঙ্গার প্রস্তুত হয়নি। তাই আজ স্প্যান বসানো হবেনা।"

এ স্প্যানটি সেতুর ত্রয়োদশ স্প্যান। এছাড়া স্থায়ীভাবে বসানো হয়েছে ১০ টি স্প্যান ও অস্থায়ীভাবে বসানো হয়েছে ২ টি স্প্যান। সে হিসেবে ৩বি স্প্যানটি স্থায়ীভাবে বসানো একাদশ স্প্যান হবে।

এ স্প্যানটি বসানোর হলে সেতুর মোট ১ হাজার ৯৫০ মিটার দৃশ্যমান হবে। জাজিরাপ্রান্তে ৯ টি স্প্যানের মোট ১৩৫০ মিটার ও মাওয়া প্রান্তের একটি স্থায়ী ও একটি অস্থায়ী স্প্যান মিলে মোট ৩০০ মিটার এবং সেতুর মাঝ বরাবর একটি স্প্যান অস্থায়ীভাবে বসানোয় ১৫০ মিটার যোগ করে সেতুর মোট ১ হাজার ৮০০ মিটার আগেই দৃশ্যমান আছে। তবে, স্প্যানগুলো ভিন্ন ভিন্ন মডিউলে বসানোর কারনে দৃশ্যমান অংশগুলো এক সারিতে নয় বরং, বিচ্ছিন্নভাবে থাকবে।

এর আগে পিলারে বসানোর উদ্দেশে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান ৩বি রওনা দেয়। স্প্যানটি রওনা দেওয়ার কথা ছিল সকাল সাড়ে সাতটায়। 

এর আগে কয়েক দফায় এই স্প্যানটি বসানোর তারিখ পরিবর্তন করা হয়। প্রকৌশল সূত্রে জানা যায়, "মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার 'তিয়ান ই' ভাসমান ক্রেন ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রতিটি স্প্যান বহন করে। এরপর বসানো হয় পিলারের ওপর।"

পদ্মা সেতুর উপসহকারি প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন জানান, পদ্মা সেতুতে দুই ধরনের স্প্যান বসবে--নদীর মধ্যে থাকা ৪২ টি পিলারের উপর ৪১ টি স্প্যান (সুপার স্ট্রাকচার) যেগুলো মূলত স্টিলের এবং নদীর দুই পাড়ে থাকা ভায়াডাক্টের উপর ৭ টি করে ১৪ টি রেলওয়ে স্প্যান এবং জাজিরা প্রান্তে ২৩৪ টি সুপার-টি গার্ডার ও মাওয়া প্রান্তে ২০৪ টি সুপার-টি গার্ডার মিলিয়ে মোট ৪৩৮ টি সুপার-টি গার্ডার বসবে। এতে মোট রোডওয়ে স্প্যান হবে ৮৩ টি। স্টীলের স্প্যান বা সুপার স্ট্রাকচার বসানো হয়েছে মোট ১২ টি। অন্যদিকে, রেলওয়ে গার্ডারের স্প্যান বসেছে মাত্র ১টি। তবে, রোডওয়ে সুপার-টি গার্ডারের কোন স্প্যান এখনও বসানো হয়নি।

এমএইচএস/এইচএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement