ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৭:০৮ পিএম আপডেট: ৩১.১২.২০১৯ ১২:০৪ পিএম
বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশ অংশের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির পক্ষ থেকে দেশের নিরাপত্তার স্বার্থের কারণ দেখিয়ে রোববার এ নির্দেশ দেওয়া হয়। 

এ বিষয়ে চারটি মোবাইল অপারেটরকে দেওয়া চিঠিতে বিটিআরসি বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল কাভারেজ বন্ধ থাকবে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপপরিচালক মো. সোহেল রানা স্বাক্ষরিত চিঠিটি গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক বাংলাদেশকে পাঠানো হয়েছে। এতে জরুরি ভিত্তিতে নির্দেশটি কার্যকর করে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে।

এইচএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement