ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
আরো দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল মন্ত্রিসভা
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৬:৪০ পিএম আপডেট: ৩১.১২.২০১৯ ১০:৫৪ এএম
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে কিশোরগঞ্জে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জে হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুটি নিয়ে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫০টি।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

দেশে এখন এ চারটি ছাড়া ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

পরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন হবে অন্য সব সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো।

সভায় সামুদ্রিক মৎস্য আইন ২০১৯ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এ আইন অনুযায়ী বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিয়ন্ত্রণে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। কেউ যদি এ অপরাধ করেন, তাহলে অনির্ধারিত তিন বছরের কারাদণ্ড বা অনধিক ৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এমন আরও কিছু নিয়ম কানুন রাখা হয়েছে প্রস্তাবিত এ আইনে।

সভায় বাংলাদেশ এনআরবি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। বর্তমান আইনে কমিশন কর্তৃক ট্যারিফ কোনো অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যায় না। তা সংশোধন করে প্রস্তাবিত আইনে এক বা একাধিকবার পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

এইচএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement