ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
পদ্মা সেতুতে বসছে ১৭ তম স্প্যান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯, ৮:২৬ পিএম আপডেট: ২৬.১১.২০১৯ ১০:০৪ পিএম
আগামীকাল মঙ্গলবার পদ্মা সেতুতে বসছে ১৭ তম স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুর ১৭তম (৪-ডি) পিলার ২২ ও ২৩-এর উপর স্থাপন করা হবে।

এই স্প্যান বসানোর মাধ্যমে পদ্মার মূল সেতুর ২ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হবে। এর আগে গত ১৯ শে নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পিলার ১৬ ও ১৭-তে ১৬তম (৩-ডি) স্প্যান বসানোর মাধ্যমে পদ্মার মূল সেতুর ২৪শ’ মিটার স্থাপন হয়। পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান। 

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, ঘনকুয়াশা না থাকলে পদ্মার চর এলাকায় অস্থায়ীভাবে সংরক্ষিত মূল সেতুর ১৭তম স্প্যান (৪-ডি) পিলার-২২ এবং পিলার-২৩ এর উপর স্থাপন করা হবে। এতে মূল সেতুর ২৫৫০ মিটার স্প্যান স্থাপন হবে। পিয়ার-২২ এবং পিয়ার-২৩ প্রশাসনিকভাবে মাদারীপুর জেলায় অবস্থিত। 

পদ্মা সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ এবং সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। 

আগামী ২০২১ সালের জুন-জুলাই মাসে সেতুর কাজ শেষ হবে।

এমএইচএস/এইচএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement