ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
নোয়াখালীতে ৬ পা যুক্ত গরুর বাছুরের জন্ম
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৯:২৭ পিএম আপডেট: ৩১.১২.২০১৯ ১০:৩৪ পিএম
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ৬ পা যুক্ত একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। অদ্ভুত আকৃতির এই বাছুরটি একনজর দেখতে ভিড় জমান শত শত মানুষ। মঙ্গলবার দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামে এই বাছুরটি জন্ম নেয়।

গরুর মালিক জানান, তিনি দীর্ঘদিন যাবৎ গাভীটি পালন করে আসছেন। তার খামারের অন্যান্য গাভীর মতো এই গাভীটিও স্বাভাবিকভাবে পালিত হয়েছে। গর্ভবতী গাভীটির প্রসবের মেয়াদ অতিবাহিত হলেও প্রসব না করায় তারা হতাশ হয়ে পড়েন। তবে আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে গাভীটি ছয় পা বিশিষ্ট বাছুর প্রসব করে। প্রসবের ৩ ঘন্টা পর বাছুরটি মারা গেলেও গাভী সুস্থ রয়েছে।

৬ পা বিশিষ্ঠ গরুর বাচুর প্রসবের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে শত শত এলাকাবাসী ১ নজর দেখতে জাফরের বাড়ীতে ভিড় জমান। 

স্থানীয়রা জানান, এটি একটি অদ্ভুত ঘটনা। আমাদের এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি, এটি আল্লাহর একটি নিদর্শন বা কুদরত। বাছুরের মৃত্যুতে শোকাহত গাভীর মালিক জাফরের পরিবার।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝