ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
রাঙ্গামাটিতে জেএসসির পাশের হার ৭৯.৪৭ ও পিএসসিতে ৯৭.৫৭ শতাংশ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১১:০৬ পিএম
সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি ও জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার রাঙ্গামাটি জেলায় এ বছর জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ফলাফল গত বছরের তুলনায় কমেছে। 

এছাড়া প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাশের হার অপরিবর্তীত রয়েছে। সকাল থেকে এছাড়া প্রতিটি স্কুল ভীড় করে ছাত্র ছাত্র ছাত্রীরা। উদ্বেগ উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে ফলাফলের জন্য।

রাঙ্গামাটি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, রাঙ্গামাটি জেলায় এবছর জেএসসি ও জেডিসিতে পরীক্ষার্থী ছিলো ১০ হাজার ৭৪৩ জন। পাশের হার ৭৯.৪৭ শতাংশ। ২০১৮ সালের পাশের হার ছিলো ৭৯.৭৪ শতাংশ। গতবছরের তুলনায় এবছর পাশের হার কমেছে। রাঙ্গামাটি জেলা জিপিএ ৫ পেয়েছে ৮৫ জন ছাত্র। 

রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল ও কাপ্তাই নৌবাহিনী উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করেছে। লেকার্স স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন ও নৌ বাহিনী উচ্চ বিদ্যালয়ে জেপিএ-৫ পেয়েছে ২৩ জন ছাত্র ছাত্রী। 

প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি ও এবতেদায়ীতে রাঙ্গামাটির ফলাফল ভালো হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান রাঙ্গামাটি জেলায় এবছর পিএসসিতে পরীক্ষার্থী ছিলো ১০ হাজার ৭১৬ জন। তার মধ্যে পাশ করেছে ১০ হাজার ৪৫৬ জন। পাশের হার ৯৭.৫৭ শতাংশ। রাঙ্গামাটিতে এবছর জিপিএ-৫ পেয়েছে ৫৭৮ জন। এবতেদায়ীতে এবছর মোটর পরীক্ষার্থী ছিলো ৫৬২ জন এর মধ্যে পাশ করেছে ৫৫৪ জন। পাশের হার ৯৮.৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন শিক্ষার্থী।

এইচআইকেআই/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝