ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইট তৈরিতে কারচুপি ৬ ইটভাটাকে জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৮:০৬ পিএম আপডেট: ৩১.১২.২০১৯ ৮:৩৬ পিএম
নির্ধারিত মাপের চাইতে কম পরিমাপে ইট তৈরি করায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ৬টি ইটভাটায় ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। 

তিনি জানান, নির্ধারিত মাপের চাইতে কম পরিমাপে ইট তৈরির দায়ে সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকার এমএসবি ইটভাটাকে ৫০ হাজার টাকা, ধানকোড়া এলাকার এএবি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা, একই এলাকার কেবিএম ইটভাটাকে ৫০ হাজার টাকা, হক ইটভাটাকে ৫০ হাজার টাকা, এম আলী ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং সদর উপজেলার এমকেএস ইটভাটার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সরকারি পরিমাপ অনুযায়ী ইটের ব্লকে সিলে থাকার কথা দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার প্রস্থ ৫ সেন্টিমিটার ও উচ্চতা ১। সেখানে ইটভাটা কারচুপির মাধ্যমে ১৩ স্থলে ১৮ ও ৫ এর স্থলে ৭ এবং ১ এর স্থলে ২ থেকে আড়াই সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত করছে। যাতে ইটের আকার ছোট হচ্ছে এবং মাটির ব্যবহার কমে যাচ্ছে। 

ইট তৈরির জন্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সঠিক পরিমাপ নির্ধারণ করেছে। সংস্থাটির পরিমাপ অনুযায়ী, প্রতিটি ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার হতে হবে।

ইট তৈরির জন্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সঠিক পরিমাপ নির্ধারণ করেছে। সংস্থাটির পরিমাপ অনুযায়ী, প্রতিটি ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার হতে হবে।

এএএল/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝