Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper

বুধবার বসছে পদ্মা সেতুর ১৯ তম স্প্যান

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ৭:০৩ পিএম   (ভিজিট : ৪৫০)
আগামীকাল বুধবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এক সপ্তাহের ব্যবধানে বসতে যাচ্ছে আরো একটি স্প্যান। এটি ১৯ তম স্প্যান (৪-সি)। কোন রকম সমস্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার দুপুরেই মধ্যেই ২১ ও ২২ নম্বর  পিলারের ওপর এ স্প্যান স্থাপন করা হবে। এতে সেতুর দৃশ্যমান হবে ২ হাজার ৮৫০ মিটার অবকাঠামো। এরআগে গত ১১ ই ডিসেম্বর মাওয়া প্রান্তে ১৭ ও ১৮ নম্বর পিলারের ওপর ১৮ তম স্প্যানটি স্থায়ীভাবে স্থাপন করার ফলে সেতুর দৃশ্যমান হয় ২ হাজার ৭০০ মিটার অবকাঠামো। 

এছাড়া এই মাসের শেষের দিকে ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর আরো একটি স্প্যান স্থাপন করার কথা জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ন কবীর।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ন কবীর জানান, পদ্মা নদী এখন অনেকটা শান্ত। নেই আগের মতো ¯্রােত। নদী শান্ত হওয়ায় সেতুর কাজে এনেছে ব্যাপক গতি। গেল বর্ষা মৌসুমে ৪ মাসে বসানো গেছে মাত্র ১টি স্প্যান।  সেখানে গত এক মাসেরও কম সময়ের এবার বসতে যাচ্ছে ৩ টি স্প্যান। গেল  ১৯ নভেম্বর ১৬ তম স্প্যান ও ২৬ নভেম্বর ১৭ তম স্প্যানটি বসানোর পর গত ১১ ডিসেম্বর স্থাপন করা হয় ১৮তম স্প্যানটি। 

এদিকে, মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে আগামীকাল বুধবার সকালে ক্রেনে করে পিলারের কাছে নেয়া হবে ১৯ তম স্প্যানটি। এরপর দুপুর নাগাদ ২১ ও ২২ নম্বর পিলারের ওপর স্প্যানটি স্থায়ীভাবে স্থাপন করার কথা রয়েছে।  

তিনি আরো জানান, সব চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাচ্ছে মূল সেতুর কাজ। পিলারের পাশাপাশি স্প্যান, রোডওয়ে ও রেলওয়ের কাজও এগিয়ে চলছে। পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে  স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো প্রস্তুত এখন ৩৩টি। ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যান বসানো হবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।

চলতি মাসে স্প্যান বসানোর পাশাপাশি মাওয়া প্রান্তে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ ধরা হবে। ৪২টি পিলারের মধ্যে শতভাগ কাজ শেষে নদী জুড়ে মাথা উঁচু করে দাঁড়ানো এখন ৩৩টি। ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে দেশে এসে পৌঁছেছে ৩১টি।

এ পর্যন্ত পুরো প্রকল্পের কাজে অগ্রগতি হয়েছে ৭৬ ভাগ। এর মধ্যে সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৮৫ ভাগ আর নদী শাসনের কাজ ৬৫ ভাগ। দ্বিতলবিশিষ্ট কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে, দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার ও প্রস্থ ৭২ ফুট, ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটর, উচ্চতা ৬০ ফুট, চার লেনের সড়ক এবং নিচের তলায় ট্রেন লাইন। থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।

কাজ করছে প্রায় চার হাজার মানুষ, ভায়াডাক্ট পিলার ৮১টি, উচ্চতা হবে ৬০ ফুট, পাইলিং গভীরতা ৩৮৩ ফুট। মোট পিলারের সংখ্যা ৪২টি, প্রতি পিলারের জন্য পাইলিং হবে ৬টি, মোট পাইলিংয়ের সংখ্যা ২৬৪টি। 

এমএইচএস/এইচএস


সম্পর্কিত   বিষয়:  বুধবার বসছে পদ্মা সেতুর ১৯ তম স্প্যান  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close