ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বুয়েটে রাজনীতি বন্ধে সহযোগিতার আশ্বাস ছাত্র কল্যাণ পরিচালকের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯, ১:০৮ পিএম আপডেট: ০৮.১০.২০১৯ ৭:০৪ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি বন্ধে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ছাত্র কল্যাণের পরিচালক মিজানুর রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসে গিয়ে তিনি এ আশ্বাস দেন।

এর আগে বুয়েটে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। বুয়েট শহীদ মিনারের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা মিজানুর রহমানের কাছে ক্ষোভ প্রকাশ করে নানা রকম প্রশ্ন করতে থাকেন। একইসঙ্গে তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, আমাদের (শিক্ষার্থী) দায়িত্ব কে নেবে? আমরা হলের ছেলেরা অনিরাপত্তায় ভুগছি, কোথায় যাব, আবরার মারা যাওয়ার আগে পুলিশ কীভাবে হলে প্রবেশ করল? কে পুলিশকে খবর দিয়েছে? এছাড়াও বুয়েট থেকে ছাত্র রাজনীতি বন্ধ করার দাবি তোলেন শিক্ষার্থীরা।

এ সময় মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা যে ৮ দফা দাবিতে আন্দোলন করছ, আমি সেই দাবির সঙ্গে একমত। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করতে সকলভাবে সহযোগিতা করব।'

বুয়েটের ভিসি শিক্ষার্থীদের মাঝে এখনো কেন আসেননি? এমন প্রশ্নে মিজানুর রহমান ভিসিকে মোবাইল ফোনে কল দেয়ার চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেননি।

ছাত্র কল্যাণের পরিচালক মিজানুর রহমান বলেন, 'শিক্ষার্থীদের সকল দাবির সঙ্গে আমার সম্মতি রয়েছে। বুয়েট থেকে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলেছে তারা, এ দাবির সঙ্গে আমি একমত। এ বিষয়ে আমি সার্বিকভাবে সহযোগিতা করতে রাজি আছি। যেহেতু বিষয়টি আমার হাতে নেই তাই, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারি না।'

তিনি বলেন, 'ভিসি স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে ভিসি স্যারকে আনার চেষ্টা করবো।'

-এমএ



Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝