ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বরিশালে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:২২ পিএম
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি বলেন, এ বছর বরিশাল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৪৬ জন। পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৫২১ জন আর ছাত্রী ৬০ হাজার ৯৮ জন।

বরিশাল বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে বরগুনা জেলা।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষাবোর্ডে পাস ও জিপিএ’র হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝