ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ২:১৩ পিএম আপডেট: ৩১.১২.২০১৯ ৬:১৩ পিএম


জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ভালো ফলাফল পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থী নয় সন্তানের ভালো ফলাফলে উচ্ছাস প্রকাশ করছেন অভিভাবকরাও। মঙ্গলবার জেএসসি ও জেডিসি'র ফল প্রকাশ করা হয়েছে। 

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ২ হাজার ৫৩ জন। এর মধ্যে পাস করেছে ২২ লাখ ৯৭ হাজার ২৭১ জন। অর্থাৎ পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এণ্ড কলেজে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। অনেকেই পরীক্ষায় ভালো ফলাফল করায় উচ্ছাস প্রকাশ করছে। বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়ে মেতেছে সবাই। 

শিক্ষার্থীরা জানায়, শিক্ষক এবং অভিভাবকদের গাইডলাইনে পড়াশোনা করায় ভালে ফলাফল করতে পেরেছি।  আগামী দিনেও এমন ভালে ফলাফল ধরে রাখতে হবে।

এর আগে মঙ্গলবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এবার মোট জিপিএ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৫ হাজার ২৪৩টি। শূন্য পাস প্রতিষ্ঠান ৩৩টি। এবার পরীক্ষায় মোট ২৯ হাজার ২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, এ বছর পাস করেছে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন। এবার পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছর পাস করেছিল ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। গতবারের চেয়ে পাসের হার বেড়েছে ২ দশমিক ০৭ শতাংশ।

এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে জেএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন, যা গত বছর ছিল ২২ লাখ ১৬ হাজার ৯৬১ জন। এবার পরীক্ষার্থী বেড়েছে ৪ হাজার ৬৩০ জন। এবার পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন, গত বছর পাস করেছিল ১৮ লাখ ৯০ হাজার ৯০ হাজার ৫১৮ জন; বেড়েছে ৫৫ হাজার ২শ জন।

জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। গত বছর ছিল ৮৫ দশমিক ২৮ শতাংশ, বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন, গতবার ছিল ৬৬ হাজার ১০৮ জন, বেড়েছে ১০ হাজার ৬৩৯ জন।

জেএসসিতে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৩ হাজার ৪০০টি, গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল ৩ হাজার ৪২টি, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের বেড়েছে ৩৫৮টি।

জেএসসিতে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪টি, গত বছর ছিলো ২০টি, এবার কমেছে ৬টি।

এবার জেএসসিতে মোট ২০ হাজার ১৮৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে, গত বছর ১৯ হাজার ৯৬১টি প্রতিষ্ঠান থেকে অংশ নিয়েছিল।

জেএসসিতে দেশে এবার মোট ২ হাজার ২২৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে, গত বছর নেওয়া হয়েছিল ২ হাজার ১৪৫টি কেন্দ্রে। এবার কেন্দ্র বেড়েছে ৭৯টি।

জেডিসি
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জেডিসিতে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন। গত বছর ছিল ৩ লাখ ৮২ হাজার ২০৮ জন। এবার পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৭৪৬ জন।

এবার পাস করেছে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন। গত বছর ছিল ৩ লাখ ৪০ হাজার ৩১১ জন। এবার বেড়েছে ১ হাজার ২৪২ জন।

এবার জেডিসিতে পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। গত বছর ছিল ৮৯ দশমিক ০৪ শতাংশ। এবার বেড়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৮২ জন, গত বছর ছিল ১ হাজার ৯৮৭ জন, কমেছে ৩০৫ জন।

বিদেশে অংশ নেওয়া পরীক্ষার্থীর ফল
এবার বিদেশের ৯টি প্রতিষ্ঠানের ৪৩২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলে। এর মধ্যে পাস করেছে ৪১৯ জন। পাসের হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। অনুত্তীর্ণ ১৩ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, বেলা ১২টায় নিজ নিজ কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জেএসসি ও জেডিসির ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

-আরইউ/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝