ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আবরার হত্যার আসামি শামীম বিল্লাহ গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ৭:২৬ পিএম আপডেট: ১৩.১০.২০১৯ ২:৫৮ পিএম
গ্রেফতারের আগে ও সাতক্ষীরায় গ্রেফতারের সময়

গ্রেফতারের আগে ও সাতক্ষীরায় গ্রেফতারের সময়


বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শামীম বিল্লাহকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ-ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

শামীমের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের বিরুলিয়া। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে ধারণা পুলিশের।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

একাধিক শিক্ষার্থী ও এক পুলিশ কর্মকর্তা জানান, হলের ২০১১ নম্বর কক্ষে হামলাকারীদের নির্মম নির্যাতনের মুখে আবরার দুবার বমি করেন। সঙ্গে প্রস্রাবও করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট ছাত্রলীগ নেতাকর্মীসহ এনিয়ে ১৮ জনকে আটক করল পুলিশ।

এদিকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুয়েট শাখার ১১ জন নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ।

এমজেডআর/এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝