বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া যাচ্ছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
বুধবার সকালে তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
ভিসির একান্ত সচিব কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।
আবরারের গ্রামের বাড়ি বিকেলের মধ্যে পৌঁছে আবরারের পরিবারকে সমবেদনা ও তার কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
-এমএ