বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শের-ই-বাংলা হলের প্রভোস্ট ড. মো. জাফর ইকবাল খান পদত্যাগ করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৩০০ শিক্ষকের সমন্বয়ে এক বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বৈঠকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভিসির পদত্যাগসহ ১০ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বুয়েট শিক্ষক সমিতি।
বুধবার দুপুর ৩টায় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশ করে বুয়েট শিক্ষক সমিতি। সমাবেশে শিক্ষকরা ভিসিকে পদত্যাগের আহ্বান জানান। এ সময় প্রায় ৩শ শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।
গত রোববার (০৬ অক্টোবর) মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শের-ই-বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরদিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-এমএ