ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ছাত্ররাজনীতি বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯, ৫:৩০ পিএম আপডেট: ১০.১০.২০১৯ ১:১২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতি একটা প্রশিক্ষণের বিষয়, এটা ছাত্ররাজনীতি থেকে তৈরি হয়। একটা ঘটনার জন্য ছাত্ররাজনীতি বন্ধ করা যৌক্তিক নয়। বুয়েট চাইলে সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে।’

বুধবার (৯ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভারত ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর ছাত্ররাজনীতি বন্ধ করার দাবি উঠেছে- এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি নিজেও ছাত্ররাজনীতি করে এসেছি। তাই আমি দেশের কোথায় কী হচ্ছে, আমি এখান থেকেই সব দেখাশোনা করছি। কারণ ছাত্ররাজনীতি করে আসলেই রাজনীতি শেখা যায়। আর না হলে উড়ে এসে জুড়েবসলে ক্ষমতা পেয়ে অপব্যবহার করা শুরু করে। দেশের প্রতি কোনো মায়া থাকে না। কাজেই ছাত্ররাজনীতি বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, এখন যদি বুয়েট ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে চায় তাহলে তারা করতে পারে, আমরা তাতে কোনো বাঁধা দেব না।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সবগুলোতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়। কাজেই হলে থেকে মাস্তানি করা চলবে না। সংবাদ সম্মেলনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও হলে তল্লাশি চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচএস

ছাত্র রাজনীতি নিষিদ্ধে একমত নয় ছাত্রলীগ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝