ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আবরার হত্যা মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার ৩
✎ মোঃ মোস্তাফিজুর রহমান রুমন
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ৪:৫৯ পিএম আপডেট: ১০.১০.২০১৯ ১০:৫৯ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় অমিত সাহা, মিজানুর রহমান ও শামসুল আরেফিন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্তে প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও অমিত, মিজানুর ও আরাফাতকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, জড়িতদের গ্রেফতারে কে কী করছেন কিংবা কার কী সামাজিক অবস্থান সেসব দেখা হচ্ছে না। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হচ্ছে।

এসময় এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগীতা চান তিনি।

এসআর 



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝