আবরার ফাহাদ হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হল থেকে তার রুমমেট মিজানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটকের নাম মো. মিজানুর রহমান ওরফে মিজান। তিনি বুয়েটের ওয়াটার রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের ৩য় বর্ষের ছাত্র। তিনি নিহত আবরার ফাহাদের রুমমেট ছিলেন।
হলের প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, মিজান হলের ১০১১ নম্বর রুমে ঘুমিয়ে ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।