ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ভিপি নুরের নিরাপত্তা চেয়ে আইনী নোটিশ
✎ অবজারভার অনলাইন রিপোর্ট
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ পিএম আপডেট: ২৯.১২.২০১৯ ৩:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে আইনী নোটিশ পাঠানো হয়েছে।  সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর এই নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। সে সময় তার সঙ্গে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরাও হামলার শিকার হন। হামলার আহত ভিপি নুরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

পরে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) হামলায় ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ৩৭ জন নেতাকর্মীর নামে মামলার আবেদন করেন ডাকসুর ভিপি নুরুল হক। এটি থানায় নিয়ে যান ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

-এনএইচ/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝