ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
পেঁয়াজ মজুদ: জামিন মেলেনি ফেনীর ব্যবসায়ীর
✎ অবজারভার অনলাইন রিপোর্ট
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধভাবে ৪২ বস্তা পেঁয়াজ মজুদের মামলায় ফেনীর ব্যবসায়ী মইন উদ্দিনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, বছরের সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিলো পেঁয়াজ। পেঁয়াজকে কেন্দ্র করে সরকারের মেগা প্রকল্পসহ সকল বড় অর্জন ম্লান হওয়ার উপক্রম হয়েছে। তাই মজুদদারীর অভিযোগে এই আসামিকে জামিন দিলে অন্যরাও উৎসাহিত হবে। এ কারণেই অভিযোগপত্র বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত এই আসামিকে জামিন দেওয়া ঠিক হবেনা।

পরে আসামির আইনজীবী জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন করলে আদালত তা খারিজের আদেশ দেন। 

ব্যবসায়ী মইন উদ্দিন ১ হাজার ৪০০ কেজি তথা ৪২ বস্তা পেয়াজ মজুদ করার ঘটনায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। কিন্তু হাইকোর্ট জামিন না দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিন চাইতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠান। এরপর পুনরায় জামিন চেয়ে ব্যবসায়ী মইন উদ্দিন হাইকোর্টে আবেদন জানান। কিন্তু উচ্চ আদালতেও তার জামিন হয়নি।

-এনএইচ/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝