ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
পর্ণোগ্রাফি মামলা : সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজন রিমান্ডে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৩:৪০ পিএম আপডেট: ২৯.১২.২০১৯ ৩:০২ পিএম
একটি অস্ত্র ও দুটি পর্ণোগ্রাফি মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকসহ তিনজনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক রেজওয়ানুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। 

আদালত শুনানি শেষে অস্ত্র মামলায় দুই দিন এবং পর্ণোগ্রাফির দুটি মামলায় একদিন করে মোট ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাদিক ছাড়া বাকি আসামিরা হলেন, কথিত সাংবাদিক আকাশ ইসলাম ও পিচ্চি রাসেল।

সাতক্ষীরা সদর থানার দু'জন জনপ্রতিনিধি পর্ণোগ্রাফী আইনের দুটি মামলা ও ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলাম একটি অস্ত্র মামলা দায়ের করেন। আদালত থেকে নামার সময় সন্ত্রাসী সাদিক গণমাধ্যম কর্মীদের দেখে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকের দুই সহযোগী সাইফুল ও দ্বীপ গত ৩০ নভেম্বর পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়। এ ঘটনায় সাদিকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়।

এরপর সাতক্ষীরার দুই জনপ্রতিনিধি নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগে গত ১৫ ডিসেম্বর ওই দুই জনপ্রতিনিধি বাদি হয়ে সাবেক ছাত্রলীগ নেতা সাদিক, কথিত সাংবাদিক আকাশ ইসলাম, সাংবাদিক মনিসহ তার ৫ সহযোগীর বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে সদর থানায় দুটি মামলা দায়ের করেন।

এরপর গত ১৭ ডিসেম্বর রাতে ঢাকা থেকে সাদিক ও তাকে সহযোগিতা করা সুমাইয়া আক্তার শিমুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে একে একে তার বিরুদ্ধে বেরিয়ে আসে ভয়ানক তথ্য। ইতোমধ্যে সাদিক, আকাশ ও শিমু একটি করে মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে তারা এসব কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

-এমজেডআর/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝