ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বহিষ্কৃত ১০ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহণের অনুমতি হাইকোর্টের
বুয়েটে র‌্যাগিং
✎ অবজারভার অনলাইন রিপোর্ট
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৮ পিএম আপডেট: ২৫.১২.২০১৯ ৪:৩৯ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয়ে (বুয়েট) র‌্যাগিংয়ের ঘটনায় বহিষ্কৃত ১০ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের শাস্তি আরোপের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বুয়েটির শিক্ষার্থী মির্জা মোহাম্মদ গালিব, মুনতাসির ও আদনানসহ ১০ জন পৃথক রিট আবেদন দায়ের করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

এবিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুর উস সাদিক বলেন, র‌্যাগিংয়ের ঘটনার সঙ্গে আবরারের মৃত্যুর ঘটনার কোন সম্পৃক্ততা নেই। ঘটনাটি গত বছরের হলেও তা সিদ্ধান্ত হয় আবরারের ঘটনার পর। 

তিনি বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়ায় প্রথমে সতর্ক করে যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ না করে। দ্বিতীয় ধাপে ৬ মাসের জন্য হল থেকে ও সাত টার্ম পরীক্ষা থেকে বহিষ্কার করে। তৃতীয় পর্যায়ে ১৮ ডিসেম্বর আজীবনের জন্য হল থেকে এবং সাত টার্ম পরীক্ষা থেকে বহিষ্কার করে।

তিনি আরো বলেন, একই ঘটনায় একই ব্যক্তিদের তিনবার শাস্তি দেয়ার অভিযোগ তুলে তারা একাডেমিক কাউন্সিলে আপিল করলে ২৩ ডিসেম্বর ৪৫০তম সভায় তা নিষ্পত্তি হয়। পরে ওই সভার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করে শিক্ষার্থীরা। এদিকে পরীক্ষা দিলেও পরবর্তীতে রুল যথাযথ না হলে তা কাজে লাগবে না বলে জানান তিনি।

এনএইচ/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝