ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
নুরসহ ২৯ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৮:১০ পিএম আপডেট: ২৯.১২.২০১৯ ৩:০১ পিএম
ডাকসুতে মারামারিকে কেন্দ্র করে নুরসহ ২৯ জনের বিরুদ্ধে শাহাবাগ থানায় মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গেট বন্ধ করে ভিপি নুরুল হক নুর বহিরাগতদের নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যদের ওপর হামলা করে। এতে বিএম সাব্বির নামে ওই সংগঠনের এক সদস্য মামলা করেছেন। গতকাল মধ্যে রাতে মামলাটি শাহবাগ থানায় দায়ের হয়।

মামলায় অভিযোগে বলা হয়েছে, নুরসহ ২৯ জন (অজ্ঞাতনামা) ২২ ডিসেম্বর দুপুর ১২টার সময় লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলামসহ ৮ জন গুরুতর জখম হন। এসময় তাদের মানিব্যাগ, মোবাইল ও হাতঘড়ি ছিনিয়ে নেয় আসামিরা। এ সময় ১৫ থেকে ২০ জন লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে। 

এর আগে নুরের ওপর হামলার ঘটনায় সোমবার (২৩ ডিসেম্বর) শাহবাগ থানার এস আই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে ৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরসহ প্রায় পাঁচজন নেতাকর্মী।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝