ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মাঠের আন্দোলন স্থগিত: একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না বুয়েট শিক্ষার্থীরা
✎ রিয়াল উদ্দিন
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ৬:৩৬ পিএম আপডেট: ১৬.১০.২০১৯ ১২:০৭ পিএম
আবরার ফাহাদ হত্যার ঘটনায় আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা মাঠ পর্যায়ের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটায় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান বুয়েট শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, আবরার হত্যাকাণ্ডে প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে তাতে তারা সন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে ঘোষণা দেন। আন্দোলনকারীরা বলেন, খুনিদের সঙ্গে একই ক্যাম্পাস তারা শেয়ার করতে চান না।

আপাতত আন্দোলন থেকে সরে দাঁড়ালেও আবরার হত্যার বিচার প্রক্রিয়া কোনো ধরনের বাধাগ্রস্ত হলে প্রয়োজনে তারা আবার মাঠে ফিরবেন বলে ঘোষণা দেন।

একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এই হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস।  শিক্ষার্থীদের দাবির মুখে গত শুক্রবার সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। বুয়েটের কোনো শিক্ষার্থী ছাত্ররাজনীতিতে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেন তিনি।

তবে শিক্ষার্থীরা বলছেন, কেবল আশ্বাস নয়, বাস্তবায়নও দেখতে চান তারা। এছাড়া এই ঘটনায় দায়ের করা মামলায় যে ১৯ জনকে আসামি করা হয়েছে তাদেরও সাময়িক বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলন ভর্তি পরীক্ষা উপলক্ষে রবি ও সোমবার শিথিল করা হয়। দুদিন বিরতি দিয়ে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে আবার জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা।  পরবর্তী কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেন বুয়েট শিক্ষার্থীরা। বুয়েট ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই বৈঠক হচ্ছে। বিকাল ৫টায় সাংবাদিকদের ব্রিফিং করে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানান শিক্ষার্থীরা।

আবরার হত্যার আসামি শামীম বিল্লাহ গ্রেফতার



Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝