ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বুয়েটে ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির রুম সিলগালা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ৫:৪০ পিএম আপডেট: ১৩.১০.২০১৯ ১০:৪৬ এএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষসহ তিনটি কক্ষ সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের তত্ত্বাবধানে দুটি আবাসিক হলের তিনটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়।

বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানি জানান, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে তিনি আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থেকে আসছিলেন। এ কারণে তাদের দুজনের কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও, ছাত্রলীগের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়ে আসায় আহসান উল্লাহ হলের ১২১ নম্বর কক্ষটিকেও সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এইচএস

আবরার হত্যা মামলায় মাজেদুল ৫ দিনের রিমান্ডে
দাবি মানার পরও আন্দোলন কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
আবরার হত্যার আসামি শামীম বিল্লাহ গ্রেফতার


Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝