Thursday | 11 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 11 June 2026 | Epaper
BREAKING: ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন       অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের      জুনের শেষেই প্রধানমন্ত্রীর চীন সফর, দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্তের আশা      একনজরে বাজেট বক্তব্য ২০২৬-২৭      আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল      বাজেটে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে ১০ অগ্রাধিকার      সরকারি চাকরিজীবীদের জন্য ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো      

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৯)

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন একটি গুরুত্বপূর্ণ কর নীতি সামনে আনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে ব্যাংক হিসাব (ব্যাংক অ্যাকাউন্ট) খুলতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ বাধ্যতামূলক হতে পারে।

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, কর ব্যবস্থার পরিধি বাড়ানো এবং করদাতার সংখ্যা বৃদ্ধি করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, যেকোনো ব্যক্তি নতুন ব্যাংক হিসাব খুলতে গেলে টিআইএন সনদ দেখাতে হবে। সরকারের লক্ষ্য হলো আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ করা এবং কর নেটওয়ার্ককে আরও বিস্তৃত করা।

তবে কিছু ক্ষেত্রে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন বাধ্যতামূলক নয়। এছাড়া নো-ফ্রিলস অ্যাকাউন্ট, যেমন ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা গ্রহণের জন্য ব্যবহৃত হিসাব এবং পেনশনভোগীদের হিসাবেও টিআইএন সনদ দেখানোর প্রয়োজন হবে না।





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close