ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে মাদকসেবীর এক বছরের কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:১৮ পিএম
X
Advertisement

হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে উমায়েদ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও-রঘুরামপুর সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

দণ্ডপ্রাপ্ত উমায়েদ চৌধুরী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শফিয়াবাদ গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াগাঁও-রঘুরামপুর এলাকায় প্রায়ই মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। বুধবার দুপুরে কয়েকজন ব্যক্তি একটি ইটভাটায় মাদক সেবন করে মাতলামি ও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেন। এ সময় একজনকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ইউএনও উজ্জ্বল রায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় আটক উমায়েদ চৌধুরীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় স্থানীয় জনতা ও বাহুবল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “বাহুবলকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement