Thursday | 11 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 11 June 2026 | Epaper
BREAKING: জুনের শেষেই প্রধানমন্ত্রীর চীন সফর, দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্তের আশা      একনজরে বাজেট বক্তব্য ২০২৬-২৭      আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল      বাজেটে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে ১০ অগ্রাধিকার      সরকারি চাকরিজীবীদের জন্য ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো      ৬০ ধরনের নিত্যপণ্যে কর ছাড়      বাড়ছে সব ধরনের সিগারেটের দাম      

বাড়ছে করমুক্ত আয়সীমা

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৬)

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা হয়েছে। করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এ সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি করমুক্ত আয়সীমা বাড়ানোর ঘোষণা দেন। শুধু আগামী অর্থবছরেই নয়, ২০২৭–২৮ অর্থবছরেও করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা বহাল থাকবে।

গত বছর বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বর্তমান বিএনপি সরকারও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। বিশ্লেষকদের মতে, এতে সীমিত আয়ের ও মধ্যবিত্ত পরিবারের জন্য কিছুটা স্বস্তি আসবে।

অন্য বছরের মতো এবারও কয়েকটি বিশেষ শ্রেণির করদাতাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র আমানতকারীদের জন্য আবগারি শুল্ক অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close