ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাড়তে পারে মদের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৩৬ পিএম
X

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ব্র্যান্ডের মদের ওপর প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর শুধু আবগারি শুল্ক প্রযোজ্য ছিল; কোনো ভ্যাট আরোপিত ছিল না। প্রতিষ্ঠানটি এতদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্ধারিত হারে আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) পরিশোধ করে আসছিল। নতুন করে ভ্যাট যুক্ত হওয়ায় কেরুর উৎপাদিত মদ সেবনে ভোক্তাদের বাড়তি অর্থ ব্যয় করতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাজারে কেরুর মদের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে এ খাতে প্রতিষ্ঠানটির মুনাফাও বৃদ্ধি পেয়েছে। কেরু অ্যান্ড কোম্পানি তাদের মূল চিনিকলের তুলনায় ডিস্টিলারি বা মদ উৎপাদন ইউনিট থেকেই প্রতি বছর সর্বাধিক মুনাফা অর্জন করে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝