ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতীয় বাজেটে আবারও উপেক্ষিত সংস্কৃতি খাত: উদীচী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৪৫ পিএম
X
Advertisement

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের জন্য ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে তাঁরা বলেন, এই বাজেট দিয়ে জাতীয় সংস্কৃতির উজ্জীবন সম্ভব নয়। প্রস্তাবিত বরাদ্দের মধ্যে ৪৮৫ কোটি টাকা পরিচালন ব্যয় এবং ৩৪১ কোটি টাকা উন্নয়ন ব্যয় হিসেবে রাখা হয়েছে।

উদীচীর নেতারা আরও বলেন, গত বছরের তুলনায় এবার সংস্কৃতি খাতে বরাদ্দ কমেছে বলে প্রতীয়মান হচ্ছে। জেলায় জেলায় শিল্পকলা একাডেমি ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা অব্যাহত রয়েছে। অনেক মিলনায়তনে মঞ্চ, শব্দযন্ত্র ও আলোর ব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে এবং পর্যাপ্ত জনবল সংকটও রয়েছে।

উদীচীর নেতারা অভিযোগ করেন, পরিচালন ব্যয় বাড়লেও উন্নয়ন ব্যয় আশানুরূপভাবে বাড়েনি। শিল্পকলা একাডেমি উপজেলা পর্যায়ে সম্প্রসারণের দীর্ঘদিনের দাবি বাজেটে উপেক্ষিত হয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন। তাঁরা জানান, বাজেটের বিস্তারিত পর্যালোচনার পর পরবর্তী সময়ে আরও বিস্তৃত মতামত দেওয়া হবে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement