ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম
X

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে ২ হাজার জনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা বাংলাদেশ পুলিশের প্রকাশিত তালিকা থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন।

স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে সুপারিশপ্রাপ্তদের

প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে।

প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত পরবর্তী নির্দেশনার জন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝